Loading...
Loading...



On a foggy winter journey, the Bonolota Express carries strangers burdened by secrets whose lives begin to collide within the train’s confined corridors. As the night unfolds, personal and political crises erupt, exposing hidden grief, moral decay, and moments of unexpected compassion amid chaos and revolt. By dawn, the train moves on, leaving its passengers irrevocably changed by a single journey where illusions collapse and human truths emerge.
Avis de la communauté (4)
সদ্যই দেখলাম বহুল আলোচিত মুভি 'বনলতা এক্সপ্রেস'। ব্যক্তিগতভাবে আমি এটিকে ৫/১০-এর বেশি দিতে পারছি না। রেটিংটা কেন এত কম হলো, তার পেছনের কারণগুলোর কয়েকটি বলাই যায়। মাত্র আড়াই ঘণ্টার একটি সিনেমায় নির্দিষ্ট কোনো প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট না রেখে, সবগুলো চরিত্রকে সমান গুরুত্ব দেওয়াটা প্রায় অসম্ভব একটি কাজ। ঠিক এখানেই নির্মাতারা হোঁচট খেয়েছেন। পুরো গল্পটি দেখার পর মনে হয়েছে, এটি কোনো পূর্ণাঙ্গ মুভি নয়, বরং আসন্ন কোনো দীর্ঘ ড্রামা সিরিজের একটি হাইলাইট। হতাশাজনক প্রথমার্ধ: মুভির প্রথমার্ধের পুরোটাই মনে হয়েছে কেবল অহেতুক বিল্ড-আপ। এর মাঝে বেশ কিছু 'ক্রিঞ্জ' দৃশ্য এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয় কিছু প্রেম কাহিনী জুড়ে দিয়ে গল্পের মূল ফোকাস নষ্ট করা হয়েছে। দ্বিতীয়ার্ধে এসে মুভিটি কিছুটা গতি পায়। বিশেষ করে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এবং 'নিতু'র বাবার গল্পের অংশটুকু দারুণ লেগেছে। সাবিলা নূরের অভিনয় এবং তার চরিত্রের উপস্থাপনও বেশ সাবলীল ছিল। মুভিটি নিয়ে যে পরিমাণ হাইপ তৈরি করা হয়েছিল, কিংবা ঢালিউডকে যদি আমরা স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রির মাপকাঠিতে মাপি, তবে এটি নিঃসন্দেহে 'বিলো এক্সপেক্টেশন'। তবে আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রির বর্তমান ডেভেলপিং ফেইজের কথা মাথায় রাখি এবং চারপাশের তথাকথিত সস্তা কনটেন্টগুলোর সাথে তুলনা করি, তবে এটি তুলনামূলকভাবে ভালো একটি প্রচেষ্টা। শুধুমাত্র মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা এবং সাবিলা নূরের অনবদ্য অভিনয়ের খাতিরে মুভিটিকে হয়তো ৬/১০ দেওয়া যেত। কিন্তু অন্যান্য কিছু পার্শ্বচরিত্রের দুর্বল অভিনয় পর্যালোচনায় রাখলে তা আরো কমে আসে। দিনশেষে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান দৃষ্টিভঙ্গি ও সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখলে, এটি মোটামুটি একবার দেখার মতো একটি কাজ। তবে মাস্টারপিস ভেবে বসতে গেলে হতাশ হতে হবে।
Best Bangladeshi drama film in recent times. Just watch it right now.
ভালো দিক: ১. গল্প ২. মোশাররফ করিমের অভিনয় ৩. শ্যামল মওলার অভিনয়, অল্প কিছু সিন বাদে ৪. এজাজ-ফারুক ক্যামিও ৫. সেটিংস অ্যান্ড ভিজ্যুয়ালস মন্দ দিক: এভ্রিথিং এলস (এস্পেশাল মেনশন- লেইম ডায়ালগস)
Why the high rating? Did we watch the same thing? 🤔